বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) সকালে ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
ডা. জিয়াউদ্দিন হায়দার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতায় তাদের সুপ্ত মেধা ও সক্ষমতা বিকাশ করা সম্ভব। আত্মনির্ভরশীলতা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন উদ্দনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।
সভায় বক্তারা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অধিকার রক্ষা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল হক আজিম ও প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রম ও শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...