বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বিহারীর পার সংলগ্ন বালুর ঘাট এলাকায় এ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খনন কার্যক্রমের আওতায় উপজেলার পেকুয়া বিলের মোহনা হতে বিহারিরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩.৯৩ কিলোমিটার এবং পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিলে ৩.৪৮৮ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এই পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন যেমন সহজ হবে, তেমনি শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুফল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী কর্মসূচির সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ ও তাঁর সঙ্গীয় ফোর্সগণ।
প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...