বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সীমা খানম উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে তার নানাবাড়ি ঘাঘা গ্রামে নানির সঙ্গে বসবাস করে আসছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে নানির সঙ্গে মধুমতী নদীর ঘাঘা এলাকায় গোসল করতে নামে সীমা। একপর্যায়ে পানির স্রোতে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পায়নি।
অবশেষে মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে সীমার পরিবারকে খবর দেওয়া হলে গ্রামবাসী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শেখ শাহ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরীর মরদেহটি উদ্ধার সম্ভব হয়েছে।
বাকপ্রতিবন্ধী এই কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...