Logo Logo

প্রেসক্লাব বকশীগঞ্জের নেতৃত্বে রনি-মারুফ


Splash Image

‘সত্যের পথে, জনগণের পাশে’— এই মূলমন্ত্রকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) দুপুরে বকশীগঞ্জের একটি স্থানীয় হোটেলে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে দৈনিক ভোরের কাগজের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি সভাপতি এবং বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মারুফ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বাণী), কোষাধ্যক্ষ সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক আবু তাহের (দৈনিক ডেসটিনি) এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।

কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— মো. আহমেদ সায়েম (আলোকিত দৈনিক), মনির হোসেন (দৈনিক চৌকস), মোহাম্মদ আরমান (দৈনিক সকালের বার্তা), ছানোয়ার হোসেন (রূপসী বাংলা), নিয়াজ মুর্শেদ (দৈনিক আলোকিত) ও মোনাহার মিয়া (একুশে নিউজ)।

এছাড়া সহযোগী সদস্য হিসেবে রয়েছেন— খোরশেদ আলম (দৈনিক আজকের খবর), মাহবুবুর রহমান (ই-সময়), শরিফুল ইসলাম সুমন (দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর), শিহাব আরমান (দৈনিক দেশ বুলেটিন) এবং আলম মিয়া (বাংলাদেশ সময়)।

নতুন কমিটির নেতৃবৃন্দ বকশীগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সুরক্ষা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...