Logo Logo

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু


Splash Image

বরগুনার পাথরঘাটায় নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামে এক সাবেক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনি মেম্বারের ছেলে। তিনি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শাহীন নিজ বাড়ির আঙিনায় নির্মাণাধীন একটি মসজিদে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

একটি ইবাদতখানার নির্মাণকাজে নিয়োজিত থাকাকালীন এই মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...