বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার দক্ষিণ আওরাবুনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামিরা ওই এলাকার মো. শওকত হোসেন সুমনের মেয়ে এবং আওরাবুনিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুলে না যাওয়ায় দুপুরে সামিরার সাথে তার মায়ের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য প্রস্তুত হতে বললে মা-মেয়ের মধ্যে আবারও তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে সামিরা দুপুরের খাবার না খেয়ে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
তাৎক্ষণিকভাবে সামিরাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর-কাঁঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় কাঁঠালিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...