বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির চার সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত তুরশেদ শাথীলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এক প্রতিক্রিয়ায় বলেন, "জেলা ছাত্রদলের দায়িত্ব অর্পণ করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।" দায়িত্ব পালনে তিনি জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...