বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) সকালে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃত্তি বিতরণকালে পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থকষ্ট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে অন্তরায় না হয়, সেজন্যই জেন্ডার একশন প্ল্যানের মাধ্যমে পৌরসভা এই ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে। এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করবে এবং ভবিষ্যতে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, জেন্ডার একশন প্ল্যানের (GAP) সঠিক বাস্তবায়নের মাধ্যমে একটি শিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে নিরন্তর কাজ করে যাচ্ছে পাইকগাছা পৌরসভা। পৌরসভার এই শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসান আরা বিনতে আহম্মেদ, পৌর সচিব লালু সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এবং পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...