বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
উদ্বোধনী দিনে সর্দারপাড়া গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনের কাছ থেকে ৩ টন বোরো হাইব্রিড ধান সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি এবং ১ হাজার ৪৪০ টাকা মণ দরে ধান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে বিধি মোতাবেক মোট মূল্যের ০.০৫ শতাংশ টাকা কর্তন করে কৃষকদের পাওনা পরিশোধ করা হবে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলা থেকে সর্বমোট ৯৫৩ টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...