বিজ্ঞাপন
গতকাল ১৩ মে (বুধবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি অপারেশন জুলফিকার আলী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আক্তার শম্পা এবং পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। এছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন এবং সাংবাদিক প্রতিনিধি হিসেবে মোঃ আব্দুল আজিজ, আলাউদ্দিন রাজা, প্রকাশ ঘোষ বিধান ও আসাদুল ইসলাম তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সভায় অংশ নেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মুহাম্মদ শফিয়ার রহমান ও এডভোকেট রুহুল আমিন। এছাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, ইউনুস আলী মোড়ল, আবুল হাশেম, শেখ খোরশেদুজ্জামান, দিলীপ কুমারসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিতকরণ, বিদ্যুতের পাওয়ার গ্রীড ও মিনি স্টেডিয়াম নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং নতুন বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি প্রাধান্য পায়।
আইনশৃঙ্খলা রক্ষায় মাদকের ব্যবহার বন্ধে বিশেষ কমিটি গঠন, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং অবৈধ করাত কল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া যানজট নিরসন, জলাতঙ্ক রোধ এবং কমিউনিটি পুলিশিং ইউনিটের কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। আসন্ন কোরবানির পশুর হাটের নিরাপত্তা জোরদার করার বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...