বিজ্ঞাপন
গতকাল ১৩ মে (বুধবার) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। প্রথমে সদর ইউনিয়নের বড় কৈবর্ত্যখালী এলাকায় প্রথম পর্যায়ের এইচবিবি সড়ক নির্মাণ কাজের সূচনা করা হয়। পরবর্তীতে আঙ্গারিয়া ও গুদিঘাটা বাজার এলাকাতেও পৃথকভাবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু। এছাড়া স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছে রাজাপুর উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়কগুলো টেকসই রূপ পাবে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...