বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন,“বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা দক্ষ ও প্রশাসনিকভাবে অভিজ্ঞ একজন উপাচার্য প্রত্যাশা করেছিলাম। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা মনে করি, এমন পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতা, স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।”
আইন বিভাগের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, “নতুন ভিসির অতীত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন আলোচনা সামনে আসছে, যা আমাদের উদ্বিগ্ন করছে। আমরা এমন একজন ভিসি চাই, যার দেশজুড়ে সুনাম রয়েছে, শিক্ষা ও গবেষণায় অবদান আছে এবং প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।”
এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন,“বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সামাল দিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এমন একজন ভিসি দরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করতে পারবেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হবে।”
শিক্ষার্থীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে দক্ষ, গ্রহণযোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বই এখন সবচেয়ে জরুরি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...