বিজ্ঞাপন
“গৃহ নির্মাণ প্রজেক্ট–২০২৬” এর আওতায় নির্মিত ঘরটির কাজ সম্পন্ন হওয়ার পর গতকাল শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীর হাতে ঘরটি হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UCB Bank কুড়িল শাখার ম্যানেজার ও আবাবিল যুব সংঘের উপদেষ্টা আলমগীর হোসেন শরীফ, আবাবিল যুব সংঘের সভাপতি আল মুমিন হোসাইন সজিব, দ্যা আল-হেরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন, সূর্যদয় সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতি আমিনুল ইসলাম জনি, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হারুন বাদশা, খারাব ইয়াং স্টারের সাধারণ সম্পাদক সরকার ফয়সাল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আবাবিল যুব সংঘের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...