Logo Logo

রাজাপুরে জাটকা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট, ১১টি বেহুন্দি জালের স্থাপনা ধ্বংস


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাটকা নিধন প্রতিরোধে বিষখালী নদীতে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।


বিজ্ঞাপন


শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার নাপিতের হাট, বাদুরতলা এবং চল্লিশকাহনিয়া থেকে শুরু করে হদুয়া লঞ্চঘাট পর্যন্ত নদী সীমানায় এ অভিযান চালানো হয়।

রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজীব। অভিযান চলাকালীন বাদুরতলা এলাকার নদীতে অবৈধভাবে স্থাপিত ১১টি ক্ষতিকর বেহুন্দি জালের স্থাপনা ধ্বংস করা হয়। একই সঙ্গে জালের সমস্ত উপকরণ নদী থেকে সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় নদীতে অবৈধ উপায়ে জাটকা শিকারের বিরুদ্ধে জেলেদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজীব জানান, জাটকা আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় ক্ষতিকর বেহুন্দি জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। যারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...