বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সকালে উপজেলার মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের বেঙ্গল ক্লাব আটলান্টিক নিউজার্সির উদ্যোগে এবং রানা কবির বেঙ্গল ক্লাবের পৃষ্ঠপোষকতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা আব্দুর রহিম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. রাশেদ মেম্বার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, নৈতিক অবক্ষয় ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং সামাজিক বন্ধনকেও আরও সুদৃঢ় করে। মাদকের ভয়াবহতা প্রতিরোধে আগামীতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার ওপর জোর দেন তারা।
একই সঙ্গে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এলাকার খেলাধুলার সার্বিক প্রসারে নতুন খেলার মাঠ নির্মাণ এবং বিদ্যমান মাঠগুলোর সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চরহাজারী হাফেজিয়া পাড়া স্পোর্টিং ক্লাব ও মুছাপুর আরমান একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে মুছাপুর আরমান একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ জয় তুলে নেয় চরহাজারী হাফেজিয়া পাড়া স্পোর্টিং ক্লাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...