বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় রিপোর্টার্স ফোরামের সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের পুনর্গঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘বাংলাদেশ প্রতিদিন’-এর গোপালগঞ্জ প্রতিনিধি আমীনুল হাসান শাহীন, ‘মুকসুদপুর সংবাদ’-এর সম্পাদক হায়দার হোসেন, ‘দৈনিক কালেরকন্ঠ’ ও ‘ইন্ডিপেন্ডেন্ট টিভি’-এর প্রসূন মন্ডল এবং ‘আজকের পত্রিকা’-এর সলিল বিশ্বাস মিঠু। এছাড়া ‘চ্যানেল-২৪’-এর বাদল সাহাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘বাংলা টিভি’-এর সৈয়দ আকবর হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত এই কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন— ‘দৈনিক ইত্তেফাক’-এর খোন্দকার এহিয়া খালেদ সাদী, ‘যমুনা টিভি’-এর সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, ‘সমকাল’-এর মনোজ সাহা, ‘ডিবিসি নিউজ’-এর সুব্রত সাহা বাপী, ‘চ্যানেল ওয়ান’-এর সঞ্জয় বিশ্বাস, ‘এটিএন নিউজ’-এর সজিব বিশ্বাস এবং ‘নিউজ ২৪’-এর সামিউল আলীম। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দক্ষতার সাথে তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...