Logo Logo

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


নিহত নারীর নাম সীমা সরকার (৪০)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা দুজন সম্পর্কে দেবর-বৌদি।

শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মানিক সরকার তাঁর বৌদি সীমা সরকারকে সাথে নিয়ে পিরোজপুর থেকে মোটরসাইকেলযোগে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকারও গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যান চালক শামীম শেখকে আটক করে। এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...