অভিযুক্ত যুবক নিলয় পারভেজ।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিলয় পারভেজ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সংসদ সদস্য আবুল হোসেন খান এবং একাধিক রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর, মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং কনটেন্ট প্রচার করে আসছিলেন।
এ ঘটনায় সম্প্রতি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে নিলয় পারভেজকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...