বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
জব্দকৃত চালগুলো সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় অত্যন্ত সুকৌশলে মজুদ করে রাখা হয়েছিল। এছাড়া অভিযান পরিচালনাকালে ওই শয়নকক্ষ থেকে আরও ২৪টি সরকারি খালি বস্তা উদ্ধার করে প্রশাসন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি চালগুলো উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা উপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট বা প্রভাবশালী যে কেউ চালগুলো ওই বাড়িতে অবৈধভাবে মজুদ করে রেখেছিল।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির এই ন্যাক্কারজনক ঘটনায় কলাপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত, তাদের সুনির্দিষ্টভাবে খুঁজে বের করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...