বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সকাল ১০টায় নাইয়িম বিন ইদ্রিসের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে চকবাজার গুলজার টাওয়ারের সম্মুখে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
রক্তের গ্রুপ নির্ণয় ও সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিটি কোনো বিরতি ছাড়াই দুপুর ৩টা পর্যন্ত চলমান থাকে।
ব্যতিক্রমী ও মানবকল্যাণমুখী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ১৬ নং চকবাজার ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক সফল কাউন্সিলর এবং বর্তমানে জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিএমআইটি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল কায়েস, শিক্ষক ও ব্যবসায়ী অধ্যাপক ফরহাদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ইমরান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান রিংকু, সাহাদাত হোসাইন, রেজাউল করিম রেজা, জামাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন এবং সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইন চলাকালে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ, অ্যাডমিন সোহান এবং মডারেটরদের মধ্যে মোহাম্মদ তারেক, আজিজুর রহমান সোহিন ও হাসনাত রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ।
ক্যাম্পেইনে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে আসা জামাল উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত মহৎ একটি উদ্যোগ। আমিও ভবিষ্যতে মুমূর্ষু মানুষের প্রয়োজনে রক্ত দানে ইচ্ছুক। আর সেই উদ্দেশ্যেই আজ এখানে এসে নিজের রক্তের গ্রুপটি সুনিশ্চিত করে নিলাম।”
সংগঠনের দায়িত্বশীলরা জানান, বিভিন্ন সময় দেখা যায় মুমূর্ষু রোগীর জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করতে গিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করতেই অনেকটা সময় ক্ষেপণ হয়ে যায়। অথচ আগে থেকে রক্তের গ্রুপ জানা থাকলে রোগীকে তাৎক্ষণিকভাবে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব হয়। মূলত এই সচেতনতা তৈরি ও মানবিক তাগিদ থেকেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আগামীতেও এই ক্লাবের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাপনী বক্তব্যে ক্লাবের পরিচালক জানান, আজকের এই মানবিক ক্যাম্পেইনটি সফলভাবে আয়োজন করতে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অর্থদাতা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের প্রতিটি দান একজন অসহায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সরাসরি সাহায্য করবে। সংগঠনটি আগামীতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর এবং আরও বেশি জীবন বাঁচানোর স্বপ্ন দেখে, যা সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া অসম্ভব। মানবতার কল্যাণে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত ও সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...