Logo Logo

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত : জামায়াত আমীর


Splash Image

ছবি : সংগৃহিত

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


ওই পোস্টে জামায়াত আমীর বলেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে।

মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।’

কর আরোপ জনস্বার্থবিরোধী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...