বিজ্ঞাপন
ঘোষিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে জাকির হোসেন, সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক পদে আমজাদুল হক সুরুজ স্থান পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনির এবং কোষাধ্যক্ষ হিসেবে হামিদুল্লাহ দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাইফুল ইসলাম তালুকদার শাকিল ও শরিফ উদ্দিন শরীফ।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব এক প্রতিক্রিয়ায় জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির দিকনির্দেশনা মেনে তারা পথ চলবেন। সংগঠনের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি যাত্রী সাধারণের স্বার্থ ও অধিকার রক্ষায় এই কমিটি সর্বদা তৎপর থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জারনিজ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদনপত্র জারি করেন। একই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত বকশীগঞ্জ আঞ্চলিক কমিটির সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...