বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) কোতয়ালী থানাধীন হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. ইউনুস ফকির ওরফে ডাঃ ইউনুস (৬০)। তিনি ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার মৃত তমিজ উদ্দিন ফকিরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে ইউনুস ফকিরকে আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন প্রায় ১০ দশমিক ৩ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, ফরিদপুর জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...