বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে বাকেরগঞ্জ থানার চত্বরে এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া যুবকের নাম লায়ন নিলয় পারভেজ। তিনি উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হযরত আলীর ছেলে।
অভিযোগ রয়েছে, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেন নিলয় পারভেজ। এছাড়া বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে আপত্তিকর মন্তব্য সংযুক্ত করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা রুজু করে অভিযান চালায় পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি লায়ন নিলয় পারভেজকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার এজাহারভুক্ত আসামি লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করা হয়েছে।
তবে থানা চত্বরে হামলার ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা বা এ বিষয়ে পৃথক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...