বিজ্ঞাপন
রোববার (১৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, শনিবার রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি অনলাইনে অপপ্রচার চালিয়ে আসছে। সেখানে আলী শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসংখ্য সাধারণ মানুষ সংসদ সদস্য মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। বিভিন্ন জনসভা ও গণসমাবেশে অনেকেই তাঁর আশপাশে অবস্থান করতেন, যাদের সবার পরিচয় জানা বা ব্যক্তিগতভাবে চেনা সম্ভব ছিল না। আলোচিত আলী শেখও তেমনই একজন ছিলেন। তিনি নিজেকে একজন ‘গেজেটেড জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং সেই সুবাদে সংসদ সদস্যের সঙ্গে ছবি তুলেছিলেন।
পরবর্তীতে ওই ব্যক্তির বিষয়ে এলাকায় কিছু নেতিবাচক তথ্য পাওয়া গেলে তাকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্যের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও পূর্ণ অবগত রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “দোষী ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তাঁর সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে এমপি মাসুদ সাঈদীর বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মাসুদ সাঈদীর পক্ষ থেকে এমন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...