Logo Logo

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


রবিবার (১৭ মে) ভোর রাতে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা এলাকায় ভারত থেকে অবৈধভাবে মাদক আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মদ ভর্তি কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ওইসব বস্তা জব্দ করেন।

জব্দকৃত বস্তাগুলো তল্লাশি করে ৩৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং পলাতক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...