Logo Logo

সরাইলে কবি আবুল কাশেম তালুকদার স্মরণে শোকসভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাহিত্য ভুবন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কবি আবুল কাশেম তালুকদারের স্মরণে এক নাগরিক শোকসভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শনিবার (১৬ মে) ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের উদ্যোগে কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক কবি মো: আল আমিন শাহিন, হাজী ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ কবি এম এ হানিফ এবং সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, দফতর সম্পাদক মুরাদ খান, বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি ফেরদৌস রহমান, সরাইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মুজিবুর পাঠান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী নেত্রী ফজিলাতুন্নেছা, বাচিক শিল্পী নুসরাত জাহান জেরিন, ব্রাহ্মণবাড়িয়া অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া, বাংলা টটোগ্রাম সাহিত্যের ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির, কবি জিল্লুর রহমান, কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো: কায়কোবাদ ও সিনিয়র সহকারী শিক্ষক নাজমা বেগমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

স্মৃতিচারণ সভায় বক্তারা মরহুম আবুল কাশেম তালুকদারের বর্ণাঢ্য সাহিত্য জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের নানাদিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপস্থিত কবিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

সবশেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তাঁর সুপুত্র মো: নাজমুল কবির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...