Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে কাজ করার প্রত্যয় এমপি নাদিয়া পাঠান পাপনের


Splash Image

ব্রাহ্মণবাড়িয়াসহ নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এই উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান ও সফল করতে তিনি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন


আজ (রোববার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নাদিয়া পাঠান পাপন জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের মোট ৯টি সংসদীয় আসনের সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। নিজের এই সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কাজ শুরু করার আগে পারিবারিকভাবে তাঁর প্রয়াত বাবার কবর জিয়ারত করার মাধ্যমে এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদ সদস্য তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি মাঠপর্যায়ে মূল কাজ শুরু করার আগে আমার পরিবার ও বাবার কবর জিয়ারতের মাধ্যমে বরকত নিয়ে যাত্রা শুরু করতে চেয়েছি। আর সেই উদ্দেশ্যেই আজ আমার ব্রাহ্মণবাড়িয়ায় আগমন। এই জেলাসহ আমার দায়িত্বপ্রাপ্ত প্রতিটি এলাকার মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। এই পথচলায় আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য।

নাদিয়া পাঠান পাপন আরও উল্লেখ করেন, স্থানীয় এলাকার টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের নানাবিধ সমস্যা চিহ্নিতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজিয়েছেন। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে এবং মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরতে তিনি গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন।

উক্ত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...