Logo Logo

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার পৌর এলাকার স্থানীয় খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বকশীগঞ্জ উপজেলায় সর্বমোট ১ হাজার ২৯৭ মেট্রিক টন ধান এবং ৮২৫ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩ মে থেকে সারাদেশে বোরো মৌসুমের এই ধান ও চাল কেনা শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আফিয়া সুলতানা, উপজেলা খাদ্য পরিদর্শক মনিরা বিলকিস, স্থানীয় বিএনপি সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলু, চালকল মালিক সমিতির সভাপতি আবুল কালাম এবং সাবেক কাউন্সিলর জহুরুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকৃত কৃষকরা যাতে সরাসরি গুদামে এসে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই ধানের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। একই সাথে চালের গুণগত মান বজায় রেখে চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...