Logo Logo

বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সীমান্ত এলাকায় চোরাচালান দমনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (১৮ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের পাশাপাশি স্থানীয় নানা সামাজিক সমস্যা ও অপরাধ দমনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা আইসিটি অফিসার খাইরুল বাশার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো. রেজাউল করিম।

এছাড়াও সভায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার মো. হালিম, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপস্থিত বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, চোরাচালান দমন, বকশীগঞ্জ পৌর শহরের তীব্র যানজট নিরসন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং জাল টাকার মরণব্যাধি চক্রের কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...