বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত নাজমুল বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৭ মে) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকার কলেজ গেট সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে চালক নাজমুলকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৮ মে) দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নিহত তন্ময় কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তন্ময়ের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই বর্বরোচিত ঘটনার পর নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ঘাতক চালককে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, মামলার পর র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছিল, যেখান থেকে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...