শুটিংয়ের দৃশ্যে ঈমান আলী (বাঁয়ে)। তার দেওয়া একটি সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
নেটিজেনরা তাকে কবিরাজ মনে করলেও তিনি আসলে কনটেন্ট ক্রিয়েটর। ফেসবুক ও ইউটিউবের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভিডিও শুট করা এই যুবকের সংলাপটি মূলত একটি শুটিংয়ের অংশ।
খোঁজ নিয়ে জানা যায়, কবিরাজরূপে ভাইরাল হওয়া ইমান আলী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাস করেন। দুই যুগ আগে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে আসেন তিনি। মঙ্গলবার (১৯ মে) তিনি শুটিংয়ের জন্য কালিয়াকৈর উপজেলার একটি রিসোর্টে রয়েছেন।
এলাকাবাসী বলছেন, ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সবখানেই এখন রমরমা রাজত্ব চালাচ্ছে এই একটি সংলাপ ‘রাগ করলা’। যারা তাকে চেনেন না, তারা হয়তো ভাবছেন তিনি ‘কবিরাজ’। কিন্তু ভাইরাল এই যুবক বাস্তবে কবিরাজ নন। তিনি অভিনেতা, কনটেন্ট ক্রিয়েটর। একেক সময় একেক রূপে অভিনয় করেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।
ঈমান আলী বলেন, “আমি কবিরাজ নই। এটা একটা অভিনয়ের পার্ট। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। আমি অনেক আগে থেকেই অভিনয় করি, ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল।”
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিতে বলা, ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’, সংলাপটি রাতারাতি ভাইরাল হয়। এই সংলাপ দিয়ে অনেকেই এখন মিম বানাচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...