বিজ্ঞাপন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ই-নামজারি সহজে নিষ্পত্তির সামগ্রিক প্রক্রিয়ার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
চাটখিল উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় এবং সরকারের ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
জনসচেতনতামূলক এই সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী।
সভায় উপস্থিত বক্তারা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল তুলে ধরে বলেন, আধুনিক ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে দেশের সাধারণ জনগণ এখন কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের চক্র ছাড়াই সম্পূর্ণ ঘরে বসে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ই-নামজারির আবেদন এবং এর দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এই আধুনিকায়নের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে এবং সরকারি সেবা প্রাপ্তি আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও সহজতর হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাধারণ জনগণকে শতভাগ অনলাইনভিত্তিক ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়। একই সাথে কীভাবে কোনো জটিলতা ছাড়াই সঠিক নিয়মে ই-সেবা পোর্টাল ব্যবহার করা যায়, সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে প্রয়োজনীয় ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...