বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা সাব-রেজিস্টার গোবিন্দ সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গনি ফরাজিসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমিসেবার উন্নয়নে সরকার মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, হটলাইন সেবা, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুসহ বিভিন্ন আধুনিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...