Logo Logo

সভাপতি আল-আমিন, সম্পাদক অলোক সাহা

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন


Splash Image

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) উপলক্ষে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের প্রতিনিধি মাসউদুল আলম।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঝালকাঠি শহরের একটি স্থানীয় চাইনিজ রেস্তোরাঁয় নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী হিসেবে একজন করেই মনোনয়নপত্র জমা দেওয়ায় কোনো ধরনের ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে সব পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম (নাগরিক টিভি)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।

অ্যাসোসিয়েশনের মোট ২২ জন ভোটারের এই নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৭ মে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়। এরপর ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ১৯ মে ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ মে ভোটগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্ধারিত সময়ের একদিন আগেই নতুন কমিটি চূড়ান্ত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার কাছ থেকে ১৭ মে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করার পর যথাযথ যাচাই-বাছাই শেষে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...