বিজ্ঞাপন
মেলার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ভূমি সেবা বুথ’-এর শুভ উদ্বোধন করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৩ দিনব্যাপী চলমান এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নালিতাবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মেলা উপলক্ষে বিশেষভাবে স্থাপিত ভূমি সেবা বুথ থেকে জমির মালিক ও সাধারণ নাগরিকদের ভূমি সংক্রান্ত সব ধরনের ডিজিটাল সেবা ও আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। মেলা প্রাঙ্গণে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’-এর ইনচার্জ মোঃ তামিম হাসান জানান, তারা মেলায় আগত জমির মালিক ও সেবাগ্রহীতাদের সম্পূর্ণ বিনামূল্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত সেবা এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করছেন।
মেলা উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা সরকারের আধুনিক ও ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনার নানা সুফল তুলে ধরেন। একই সাথে তারা অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ডিজিটাল মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদনসহ বিভিন্ন আধুনিক নাগরিক সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল প্রশ্নের সরাসরি উত্তর ও তাৎক্ষণিক সমাধান প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...