Logo Logo

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো


Splash Image

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেস। ঘোষিত এই দলে স্বাভাবিকভাবেই মূল আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।


বিজ্ঞাপন


বিশ্বমঞ্চে অধরা ট্রফিটি ছুঁয়ে দেখার শেষ মিশনে নামার আগে কোচ রবার্তো মার্তিনেস দলে অভিজ্ঞতার পাশাপাশি তরুণ প্রজন্মের এক দুর্দান্ত ভারসাম্য রেখে স্কোয়াড সাজিয়েছেন।

আসন্ন উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল। এই গ্রুপে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ হলো লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া, এশিয়ার উজবেকিস্তান এবং আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে সিআরসেভেন বাহিনী।

পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা এবং রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো এবং ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস এবং গনসালো রামোস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...