Logo Logo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স হলরুমে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো দেশের কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেই চলবে না, বরং উৎপাদিত ফসলের পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা এখন সময়ের দাবি।

বক্তারা আরও উল্লেখ করেন, ‘পার্টনার ফিল্ড স্কুল (PFS)’-এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের সরাসরি শিক্ষা প্রদান করা হচ্ছে। কৃষকরা কোন ফসলে কোন সার কখন ব্যবহার করবেন এবং বীজ কী পরিমাণে প্রয়োগ করবেন—তা এখানে হাতে কলমে শিখানো হচ্ছে। অনুষ্ঠানে পার্টনার প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরে ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হক, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল এবং উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলামের স্বাগত বক্তব্য ও কি-নোট প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...