বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার উদ্বোধন ও সভার আয়োজন করা হয়।
সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি বহুলাংশে কমানো, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ এক ছাদের নিচেই ভূমি সংক্রান্ত নানা জটিল সেবা ও তথ্য খুব সহজে পেয়ে যাচ্ছেন। মেলার এই জনকল্যাণমুখী বার্তাটি যেন সাধারণ মানুষ সহজেই জানতে পারে, সেজন্য উপস্থিত সকলকে গ্রাম পর্যায়ে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
তেঁতুলিয়া উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) নবীউল কারিম সরকার, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এবং উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ।
এছাড়াও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কানুনগো মো. জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার আবু নায়েম লেমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...