Logo Logo

গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত


Splash Image

‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, "যেকোনো ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। নীতি নির্ধারণী প্রক্রিয়ায় জনগণের আস্থা বজায় রাখতে মেট্রোলজি বা পরিমাপবিজ্ঞানের ভূমিকা অপরিসীম।" তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিএসটিআই-এর নিয়ম মেনে সঠিক ও মানসম্মত পণ্য উৎপাদন ও বিপণন করার আহ্বান জানান।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন।

সভায় মূল প্রবন্ধ বা মূল বক্তব্য উপস্থাপন করেন বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও উপ-পরিচালক (রসায়ন) নাজমুন নাহার। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিদর্শক তাসনীম দোহা।

সেমিনারে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, পদস্থ সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সঠিক পরিমাপ ও মানসম্মত পণ্য নিশ্চিতের মাধ্যমে কীভাবে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...