বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন। অন্যদিকে আইসিএমএবি (ICMAB)-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার।
বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পন্ন হলো। এই চুক্তির ফলে অ্যাকাউন্টিং বিভাগের কোনো শিক্ষার্থী প্রফেশনাল সিএমএ (CMA) ডিগ্রির জন্য ভর্তি হলে পাঠ্যক্রমের মোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি ওয়েভার বা ছাড় পাবেন। অর্থাৎ, উক্ত বিভাগের শিক্ষার্থীরা সিএমএ-তে ভর্তি হয়ে মাত্র ১৪টি কোর্স সফলভাবে সম্পন্ন করলেই এই মর্যাদাপূর্ণ প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে পারবেন।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, অ্যাকাউন্টিং বিভাগের যেসকল শিক্ষার্থী ইতোমধ্যে সিএমএ-তে ভর্তি হয়েছেন, তারাও এই ঐতিহাসিক চুক্তির আওতায় সমপর্যায়ের সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে বিভাগটির শতাধিক শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আইসিএমএবির ঊর্ধ্বতন অংশীজন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...