Logo Logo

বাকেরগঞ্জে পৌর প্রশাসকের উদ্যোগে মহাসড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে পৌর প্রশাসনের বিশেষ তৎপরতায় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কিছু অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি মহল বাকেরগঞ্জ পৌর বাসস্ট্যান্ড ও সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ফুটপাত দখল করে রেখেছিল। এ ছাড়া আল-আমিন মসজিদের সামনে ব্রিজের নিচে, কালীগঞ্জগামী রাস্তার মুখ এবং বিআইপির সামনে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় জনসাধারণের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়ক নিরাপদ রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে অভিযানটি সম্পন্ন হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল এ বিষয়ে জানান, জনসাধারণের ও যানবাহন চলাচলের বিঘ্ন ঘটে এমন কোনো জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। সড়কের শৃঙ্খলা ও জনস্বার্থে পৌর প্রশাসনের এই উচ্ছেদ তৎপরতা ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...