Logo Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর ড. সাখাওয়াত হোসেন


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই আদেশ ড. সাখাওয়াত হোসেনের যোগদানের তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত এই সহকারী প্রক্টর বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। তবে তিনি যদি বিশ্ববিদ্যালয়ের একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন, সে ক্ষেত্রে বিধি অনুযায়ী যেকোনো একটি পদের ভাতা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...