Logo Logo

শিবচরে 'পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স'-এর আত্মপ্রকাশ


Splash Image

সমাজের দর্পণ হিসেবে কাজ করে গণমাধ্যম। একজন গণমাধ্যমকর্মীর কলমে ফুটে ওঠে সমাজের নানাবিধ অসঙ্গতি, আর সেই লেখার মানদণ্ড বজায় রাখতে সাংবাদিকদের আধুনিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়া জরুরি। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণমাধ্যমের উন্নয়নকে আরও আধুনিক ও দায়িত্বশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ❝শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স❞।


বিজ্ঞাপন


গত বুধবার (২০ মে) রাতে শিবচর পৌর বাজারের ‘৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে’ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই অ্যালায়েন্স কোনো প্রচলিত পেশাজীবী সংগঠন নয়; বরং এটি সাংবাদিকদের জ্ঞানচর্চা, দক্ষতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক সাংবাদিকতা এবং নৈতিক গণমাধ্যম চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট (স্নাতকোত্তর) ডিগ্রিধারী সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা এই সংগঠন সাংবাদিকতায় এক নতুন ধারা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই এর মূল লক্ষ্য। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও আধুনিক গণমাধ্যম চর্চা বৃদ্ধিতে এই অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাংলানিউজ২৪.কম-এর মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, দীপ্ত টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি এমএ কাইয়ুম, দৈনিক ইনকিলাবের শিবচর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম রাসেল, দৈনিক আমার বার্তার শিবচর উপজেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন খান এবং দৈনিক আমার দেশের শিবচর উপজেলা প্রতিনিধি মো. সরোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দৈনিক ঐশী বাংলার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান পলাশ, দৈনিক নিরপেক্ষের শিবচর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক ভোরের বাণীর মাদারীপুর প্রতিনিধি মো. সজিব খান, দৈনিক নয়াদিগন্তের শিবচর উপজেলা প্রতিনিধি আহসান হাবীব শাহিন, দৈনিক সময়ের আলোর শিবচর উপজেলা প্রতিনিধি মেহেরাব হোসেন, বাংলা টিভির শিবচর উপজেলা প্রতিনিধি এইচ এম সাইদুর রহমান, দৈনিক ভোরের দর্পণের শিবচর উপজেলা প্রতিনিধি জুয়েল মাহমুদ এবং দৈনিক খবরের কাগজের শিবচর উপজেলা প্রতিনিধি মো. সোহেল রানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...