বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিন্টু গাজী ওই গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে। তিনি পেশায় একজন গ্রাম পুলিশ ছিলেন এবং তাঁর তাসিন (১৪) নামে মাদ্রাসাপড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩-৪ মাস আগে পারিবারিক কলহের জেরে মিন্টু গাজীর স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি যশোরে চলে যান। দীর্ঘ সময় পার হলেও স্ত্রী ফিরে না আসায় তীব্র ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথমে বিষপান করেন। পরে বিষের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মাছ ধরার ঘেরে ব্যবহৃত নেট গলায় পেঁচিয়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, বিষয়টি শোনার পর তিনি খোঁজখবর নিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ ও অভ্যন্তরীণ বিরোধের কারণেই ওই গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...