বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং দেশে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক সিদ্দিক।
তিনি তার বক্তব্যে বলেন,“এদেশে দিনের পর দিন শিশু, কন্যাশিশু ও নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্যতম ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ও দ্রুত বিচার না হওয়ায় এসব অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রশাসন ও আইন-শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতার কারণেই অপরাধীরা বারবার সাহস পাচ্ছে।”
তিনি আরও বলেন,“আজ দেশে ধর্ষিত ও নির্যাতিত শিশুদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কিন্তু বহু ঘটনার বিচার আজও সম্পন্ন হয়নি। অনেক অপরাধীর পরিচয় পর্যন্ত মানুষ জানে না। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।”
বক্তব্যে তিনি রামিসার হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন,“রামিসা ছিল একটি নিষ্পাপ কন্যাশিশু। তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, এরপর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারকে নয়, পুরো জাতিকে ব্যথিত করেছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করেছেন যে বিচার নিশ্চিত করা হবে। কিন্তু শুধু আশ্বাস দিলে হবে না, বাস্তবিক অর্থে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো রামিসাকে এভাবে জীবন দিতে না হয়।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে নৈতিক অবক্ষয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা অবিলম্বে রামিসার হত্যাকারীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে রামিসাসহ সকল নির্যাতিত শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...