Logo Logo

রামিসার ধর্ষকের ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের মানববন্ধন


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং রামিসার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (২২ মে) বিকেলে চাটখিল বাজারের আজিজ সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা বর্তমান সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা রামিসার ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড নিশ্চিত করার জোর দাবি জানান। এর পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, গোলাম আজম তুহিন, ফখরুল ইসলাম প্রান্ত, দেলোয়ার হোসেন, সৌরভ তফদার, মেহেদী হাসান বিজয়, মেহেদী হাসান হৃদয়, ফয়সাল ইসলাম সানি, বোরহান উদ্দিন, সাগর ও জাহিদসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...