Logo Logo

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত তরুণীর মৃত্যু


Splash Image

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে হাম রোগে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ১১ মিনিটে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত তরুণীর নাম তুলি (১৮)। তিনি মাদারীপুর জেলার ডাসার থানার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম রোগে আক্রান্ত হওয়ার পর গত ১২ মে তারিখে চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

তরুণীর এই অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় হাম রোগ নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। এই রোগে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন করা এবং প্রয়োজনীয় সতর্কতা ও আইসোলেশন বিধি মেনে চলা জরুরি।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় স্বাস্থ্য সচেতন মহল মনে করছে, শিশু ও কিশোর-কিশোরীদের সরকারি টিকাদান কর্মসূচির আওতায় নিয়মিত টিকা দেওয়া এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই কেবল হামের মতো মারাত্মক রোগ প্রতিরোধ করা সম্ভব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...