বিজ্ঞাপন
মনোজ্ঞ এই সাংস্কৃতিক সন্ধ্যায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানজুড়ে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গোপালগঞ্জের সভানেত্রী তানজিলা শেলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক গোপালগঞ্জের সহসভানেত্রী জারিন তাসনিম নুসরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই সাংস্কৃতিক সন্ধ্যাটি আমন্ত্রিত অতিথি ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্ট আয়োজকেরা জানান, পুলিশ সদস্যদের কর্মব্যস্ততার মাঝে মানসিক রিফ্রেশমেন্ট, নিজেদের মধ্যে সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...