Logo Logo

নোয়াখালীতে ‘উপলব্ধি’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন


Splash Image

নোয়াখালীতে কবি মামুনুর রশীদের ‘উপলব্ধি’ নামক কবিতা বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (২২ মে) রাতে নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন।

বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুব আলমগীর আলো এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. ইস্তেকার আহমেদ (নিপু)।

অনুষ্ঠানের মোড়ক উন্মোচন ও আলোচনা পর্বে আমন্ত্রিত বক্তারা নোয়াখালী অঞ্চলের নানামুখী উন্নয়নের দাবি তুলে ধরেন। তারা বলেন, ভৌগোলিক অবস্থান, বিপুল জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নোয়াখালীকে দ্রুত বিভাগে উন্নীত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এর পাশাপাশি নোয়াখালীতে আধুনিক নগর ব্যবস্থাপনার স্বার্থে সিটি কর্পোরেশন গঠন, দ্রুত শিল্পায়নের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং যোগাযোগ ও বিনিয়োগের পরিধি বাড়াতে একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কবি মামুনুর রশীদের ‘উপলব্ধি’ কবিতা বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। এর পরে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...